السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ
প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীবৃন্দ — আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
নূরপুর দারুস সুন্নাহ আলিম মাদরাসা পাঁচ দশকেরও বেশি সময় ধরে এই অঞ্চলে দ্বীনি ইলমের আলো ছড়িয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়; আমরা চাই প্রতিটি শিক্ষার্থী কুরআন-সুন্নাহর জ্ঞান, আধুনিক শিক্ষা ও উত্তম চরিত্রের অধিকারী হয়ে দেশ ও উম্মাহর খেদমত করুক।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে নিজে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।” — সহিহ বুখারি
অভিভাবকদের প্রতি অনুরোধ, সন্তানের পড়াশোনা, নামাজ ও আচরণের খোঁজ নিয়মিত রাখুন এবং মাদরাসার সাথে যোগাযোগ বজায় রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।