ভর্তির নিয়মাবলি
- দাখিল ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য ইবতেদায়ি / ৫ম শ্রেণি পাস হতে হবে।
- ভর্তি পরীক্ষায় কুরআন তিলাওয়াত, আরবি, বাংলা ও গণিত বিষয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
- হিফজ বিভাগে ভর্তির জন্য নাজেরা সম্পন্ন থাকতে হবে।
- নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
- জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি
- পূর্ববর্তী প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র / ছাড়পত্র
- দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
- অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি
পোশাক
ছাত্র: সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা ও সাদা টুপি। ছাত্রী: নির্ধারিত রঙের বোরকা ও সাদা হিজাব।
